মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারে মিনিবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সুলতান আহমদ ওরফে সোনা মিয়া (৩৫) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার রশিদ আহমদের ছেলে।
রামু থানার ওসি সাইকুল আলম জানান, সন্ধ্যা ৭টার দিকে হিমছড়ির ৪ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
