২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে মধ্যরাতে দুই বাহনে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবোঝাই একটি লরি ও ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 12:16 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মহাসড়ক পুলিশের বারআউলিয়া ফাঁড়ির পরিদর্শক সৈয়দ জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ভাটিয়ারি ভানুর বাজারে এ ঘটনা ঘটে।

তবে এতে কেউ আহত হননি বলে জানান তিনি।

পরিদর্শক জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লোহা বোঝাই লরি ও কয়লাবাহী ট্রাকটি ওই এলাকা পার হওয়ার সময় অবরোধকারীরা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।