২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবেশে আগুন দিতে গিয়ে শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে যাত্রীবেশে গাড়িতে আগুন দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে এক শিবিরকর্মী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 09:18 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চাঁদপুরের বাসিন্দা গ্রেপ্তার আব্দুল কাদের (২২) নগরীর আতুরার ডিপো বনানী এলাকায় পরিবার নিয়ে থাকেন। তিনি শিবিরের সক্রিয় কর্মী বলে দাবি পুলিশের।

বায়েজিদ থানার এসআই একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে কাদেরসহ আরও তিন-চারজন যুবক আতুরার ডিপো এলাকায় নিউ মার্কেটগামী একটি রাইডারে (মিনিবাস) উঠে চালককে মারধর করে অন্য যাত্রীদের নামিয়ে গাড়িতে ভাংচুর করে আগুন দেয়।

“আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয় এবং কাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”

আশেপাশে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়েছে, যাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান এসআই একরামুল।