২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে এক কনস্টেবল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 09:10 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার হোয়ানক বাজারের কাছে এ ঘটনায় নিহত আবদুর রশিদ ওরফে কালা রশিদ ডাকাত (৩৩) ওই এলাকার আবুল কালামের ছেলে।

রশিদ একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে আটটির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন।

তিনি বলেন, “পুলিশের একটি দল রশিদের অবস্থানের খবর পেয়ে হোয়ানক বাজারের কাছে তার বাহিনীর সদস্যরা পুলিশের উপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করে।এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান রশিদ।”

এ ঘটনায় বায়জিদ নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠোনো হয়েছে বলে জানান তিনি।