লৌহজংয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতার রগ কর্তন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতার হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. কাঞ্চন খন্দকারকে (২২) হাতের রগ কেটে ও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।
তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাঞ্চন খন্দকারের বড় ভাই মুনসুর খন্দকার বলেন, এলাকার সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কাঞ্চনের বাম হাতের রগ কেটে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ড্রেনে ফেলে দেয়।
এ ব্যাপারে লৌহজং থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান তিনি।
লৌহজং থানার ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
