২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বুধবার হরতাল

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মো. শাহজাহানকে গ্রেপ্তার ও চেয়ারপারসনকে ‘অবরুদ্ধ’ করার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রদল।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 05:38 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার বিকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল আহবানের কথা জানানো হয়।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া পাবনায় বুধবার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট এবং সিলেটে বুধ ও বৃহস্পতিবার হরতাল ডাকে যথাক্রমে জামায়াতে ইসলামী ও ছাত্রদল।