২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে শিশুসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঠের বার্নিশের কাজ করার সময় স্পিরিটের আগুনে দগ্ধ হয়েছে চার শিশুসহ পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 03:58 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দগ্ধ হয়েছেন রং মিস্ত্রীর সহকারী মিলন (২৮), সিদ্ধিরগঞ্জের পূর্ব মিজমিজি এলাকার মো. নিজামের ছেলে মিরাজ (৪), নিয়াজ (৭) ও একই এলাকার আব্দুর রহমানের মেয়ে খাদিজা (৭) ও জীমা (৪)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদি এলাকায় কাঠে বার্নিশ করার জন্য আনা একটি স্পিরিটের পাত্রে আগুন ধরে যায় এবং তা বিস্ফোরিত হয়ে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

ওই সময় পাশে খেলা করছিল চার শিশু এবং কাজ করছিলেন রং মিস্ত্রীর সহকারী। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

ওসি বলেন, স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।