২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘটকসহ দণ্ডিত বাল্যবিয়ের বর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাল্যবিয়ের প্রস্তুতি নেওয়ায় দুই ঘটকসহ বরকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 03:47 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

সোমবার সন্ধ্যায় উপজেলা চত্বরে এ সাজা দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান।

দণ্ডিতরা হলেন বর হাসিবুল হাসান, ঘটক লিটন ও ঘটক রমজান আলী।

ইউএনও ফরিদুর রহমান জানান, সোমবার বিকালে উপজেলার উকতো গ্রামের বাবুলের ছেলে হাসিবুল বরযাত্রী নিয়ে পার্শ্ববর্তী কাদিপুর গ্রামের লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক মেয়েকে বিয়ে করতে যায়।

বিয়ের প্রস্তুতির সময় তার (ইউএনও) নেতৃত্বে একদল পুলিশ বর ও দুই ঘটককে আটক করে। এ সময় বরযাত্রীসহ অন্যরা পালিয়ে যায়।

এরপর সন্ধ্যায় উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচারের পর জেলহাজতে পাঠানো হয়।