২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে স্বর্ণের বারসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বর্ণের বারসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 04:11 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

শনিবার রাতে উপজেলার বাঘানগর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর থানার গদাইরচর এলাকার আব্দুর রহমানের ছেলে মাহাবুল (২০), আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আব্দুল করিমের ছেলে তানভির (২৫) ও মাহমুদপুর ইউনিয়নের বেনু মিয়ার ছেলে সাদ্দাম (২২)।

এ সময় তাদের কাছ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার হয়, যার ওজন চারশ’ গ্রাম।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল আরোহী ওই তিনজনের দেহ তল্লাশি চালিয়ে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি।