২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ৪ ডাকাত গ্রেপ্তার

মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 03:42 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

ভাতুরিয়া গ্রামে শনিবার রাতে এ ঘটনার সময় আরও দুটি মোটরসাইকেল ও একটি পিস্তল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক সোলায়মান হক জানান, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শীতেলী গ্রাম থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে  পালানোর সময় খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের ধাওয়া করে।

পরে ভাতুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোলায়মান হক আরো জানান, ছিনতাই করা ওই মোটরসাইকেলসহ তাদের ব্যবহৃত আরও দুটি মোটরসাইকেল এবং একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।