২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জেও সোমবার হরতাল

খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করার প্রতিবাদে নারায়ণগঞ্জেও সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 02:05 PM

Updated : 26 Jul 2022, 11:54 AM

জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির রোববার হরতালের এই ঘোষণা দেন।

তৈমুর আলম খন্দকার বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে তার কার্যালয়ে 'অবরুদ্ধ' করার প্রতিবাদ এবং নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার দাবিতে তারা জেলায় এই কর্মসূচি পালন করবেন।

একই কারণে গাজীপুর জেলা বিএনপিও সোমবার হরতালের ঘোষণা দিয়েছে।

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে ওইদিনই সারা দেশে এই লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  এর দুই দিন আগে থেকেই তিনি গুলশানে নিজের কার্যালয়ে পুলিশের ঘেরাওয়ের মধ্যে আটকে আছেন।

অবরোধের মধ্যে প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটছে।