২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে অবরোধে পুড়ল আরও তিন ট্রাক

বিএনপির টানা অবরোধে দিনাজপুরের বিভিন্ন স্থানে তিন ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 01:00 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

কোতোয়ালি থানার ওসি এসএম খালেকুজ্জামান জানান, শনিবার রাতে দিনাজপুর সদর, বিরল ও বীরগঞ্জ উপজেলায় এই নাশকতার ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার রাতেও জেলার বিভিন্ন স্থানে পাঁচটি ট্রাক পুড়িয়ে দেয় অবরোধকারীরা।

ওসি জানান, শনিবার মধ্যরাতের পর সদর উপজেলার পাঁচবাড়িতে দিনাজপুর-ফুলবাড়ি সড়কে একটি খালি ট্রাকে, দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বাজনাহার এবং দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের পঁচিশ মাইলে দুটি আলুর ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয়।

এর আগে শুক্রবার মধ্যরাতে রানীরবন্দরে দিনাজপু-রংপুর সড়কে দুটি ট্রাক ও একটি ট্যাংকলরি, দিনাজপুর-পঞ্চগড় সড়কের কান্তনগর মোড়ে একটি আলুর ট্রাক এবং দিনাজপুর শহরের হাউজিং মোড়ে দিনাজপুর-ফুলবাড়ি সড়কে ভুট্টাবোঝাই একটি ট্রাক পুড়িয়ে দেওয়া হয় বলে জানান ওসি।

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে ওইদিনই সারা দেশে এই লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  এরপর থেকে প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটছে।