২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় রেলে নাশকতা: মামলা, তদন্ত কমিটি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রেললাইন কেটে ফেলার ঘটনায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 10:36 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

কুমিল্লায় লাইন কাটায় ট্রেন লাইনচ্যুত

শনিবার বিকালে ফেনীর ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী রশিদ জাহাঙ্গীর বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন।

লাকসাম রেলওয়ে থানার ওসি আহসান হাবিব জানান, মামলায় এঘটনায় জড়িত অভিযোগে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৫০ জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে উপজেলার হরিপুরের বিএনপি কর্মী মনির হোসেন (৩৮), দিদার হোসেন (২৮), সেলিম জাহাঙ্গীর মন্টু (৩০) ও হেসাখাল এলাকার তোফায়েল আহম্মদকে (৩২) আটক করা হয়েছে।

এদিকে ঘটনা তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

কুমিল্লার নাঙ্গলকোটের বাননগর-বেতাগাঁও এলাকায় রেল লাইন কেটে ফেলায় শনিবার ভোর পৌনে ৫টার দিকে মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।

এতে কোনো যাত্রী হতাহত না হলেও ওই লাইনে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।