২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভি কার্যালয়ে হাতবোমা বিস্ফোরণ

বিএনপির অবরোধের মধ্যে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কার্যালয় চত্বরে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 03:50 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

শনিবার দুপুর সোয়া ১টার দিকে বিটিভি কার্যালয়ের সীমানা প্রাচীরের ভিতরে কে বা কারা একটি হাতবোমা ছুড়ে মারলে তা বিস্ফোরিত হয় বলে রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান তরফদার জানান।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন তিনি।
ওসি মাহবুব বলেন, “ককটেলটি বাইরে থেকে না ভেতর থেকেই কেউ ছুড়েছে তা বোঝা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।