২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকে অগ্নিসংযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 03:36 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

গোদাগাড়ী থানার ওসি এসএম ফরহাদ জানান, শনিবার ভোরে উপজেলার কাশিমপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরই বোঝাই একটি মিনি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কাশিমপুর এলাকায় পৌঁছালে একদল অবরোধকারী লাঠিসোটা নিয়ে রাস্তা অবরোধ করে ওই ট্রাকটি থামায়।

এ সময় অবরোধকারীরা জোর করে চালক ও তার সহকারীকে ট্রাক থেকে নামিয়ে মারধর করে এবং ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ওসি ফরহাদ বলেন, খবর পেয়ে পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ট্রাকটি পুড়ে যায় এবং বরইগুলো নষ্ট হয়।

এ ঘটনায় ট্রাক চালক আবদুল কাইউম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন বলে তিনি জানান।