২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে গাঁজা বিক্রির দায়ে যুবক দণ্ডিত

মানিকগঞ্জের সিঙ্গাইরে গাঁজা বিক্রির দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 03:35 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

দণ্ডপ্রাপ্ত সোহেল মল্লিক (৩০) উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত আব্দুল হালিম মল্লিকের ছেলে।

শনিবার দুপুরে সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদুর ইসলাম তাকে এ সাজা দেন বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইউনুস হাওলাদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন। গোপনে খবর পেয়ে বেলা ১১টার দিকে অধিদপ্তরের লোকজন সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং সোহেলকে আটক করে।

পরে বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক ইউএনও শেখ জাহিদুল ইসলাম তাকে এক বছরের কারাদণ্ড দেন।”

সোহেলকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা ইউনুস হাওলাদার।