২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গতিরোধ করে বাসে আগুন

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 10:09 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শুক্রবার রাতে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের ঘটনায় কেউ দগ্ধ হয়নি বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সড়কে একদল দুর্বৃত্ত প্রাইভেটকারযোগে এসে ঢাকাগামী বন্ধন পরিবহনের একটি বাসের গতিরোধ করে।

এ সময় প্রাইভেটকারটি থেকে ৪/৫ জন যুবক নেমে বাসের চালক নবী হোসেনকে মারধর করে এবং লাঠি দিয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে।

পরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।