চাঁদপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রামচন্দ্রপুর এলাকায় এ সংঘর্ষে কোনো হতাহতের খবর পুলিশ নিশ্চিত করেনি।
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, চাঁদপুর-কুমিল্লা সড়কের রামচন্দ্রপুর এলাকায় বিএনপিকর্মীরা সড়কে চলাচলকারী যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করছিল।
খবর পেয়ে সন্ধ্যায় ওই এলাকায় পুলিশ গেলে বিএনপিকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে পিকেটিংকালে পুলিশ ১২ জনকে আটক করেছে বলে তিনি জানান।
