দূরপাল্লার যাত্রীদুর্ভোগ, সান্তাহার স্টেশনে ভাংচুর
অবরোধের কারণে ব্যাপক ভোগান্তির শিখার হচ্ছেন বগুড়া ও নওগাঁর দূরপাল্লার যাত্রীরা। বাস বন্ধ থাকায় ট্রেনে ভিড় করছেন অধিকাংশ যাত্রী।
প্রচণ্ড ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পারায় অনেকেই ফিরে গেছেন।
এছাড়া ট্রেনে উঠতে না পেরে বৃহস্পতিবার ভোরে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারে ভাংচুর চালিয়েছেন যাত্রীরা।
কয়েকজন যাত্রী জানান, কিছু যাত্রী টিকেট কেটেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারেননি। এরপর টিকেট ফেরত দিতে গেলে তা নেওয়া হয়নি।
তখন উত্তেজিত যাত্রীরা টিকেট কাউন্টারে ভাংচুর চালায়।
প্রতিটি স্টেশনে প্রচণ্ড ভিড়ের কারণে যাত্রী উঠানামায় সময় বেশি লাগায় প্রতিটি ট্রেন ৫/৬ ঘণ্টা বিলম্বে যাতায়াত করছে।
আর টিকেট ফেরত নেওয়া নিয়ে কয়েকজন যাত্রী উত্তেজিত হলে তা নিরসন করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, “ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারলাম না। আর তাই শনিবার থেকে কলেজের ক্লাস শুরু হলেও আমি যেতে পারব না।”
সান্তাহার শহরেরর বাসিন্দা গুট্ট এহসান জানান, অবরোধের কারণে ট্রেনযাত্রীর সংখ্যা কয়েকগুন বেড়ে যাওয়ায় টিকেট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়।
যারা টিকেট কেটেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারেননি তাদের টাকা ফেরত না দেওয়ায় কাউন্টারে হামলার ঘটনা ঘটে।
এ স্টেশনে টিকেটের বরাদ্দ বাড়ানো উচিত বলে মনে করেন তিনি।
