২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ আ. লীগের নতুন সভাপতি লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল লতিফ বিশ্বাস সভাপতি ও আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 08:27 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বৃহস্পতিবার বিকালে সম্মেলনের ২য় অধিবেশনে এ দুটি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাদের নির্বাচিত ঘোষণা করেন।

এ সময় তিনি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান।

নতুন সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বর্তমানে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নবম সংসদে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছিলেন। আর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সদর উপজেলা  পরিষদে গত মেয়াদে চেয়ারম্যান ছিলেন।

২০০৫ সালের ২৭ নভেম্বরের পরে অনুষ্ঠিত এ জেলা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি খায়রুজ্জামান লিটন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নাসহ সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ।