২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ডাকাত সন্দেহে পিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 06:02 PM

Updated : 26 Jul 2022, 11:54 AM

রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, বুধবার রাতে চারিতালুক এলাকায় ভোলাব-ছনপাড়া সড়কের সিএনজি চালিত অটোরিকশায় ডাকাতির সময় স্থানীয়রা একজনকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভোরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।