২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকাণ্ডে নিহত ১

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার পর তাতে দগ্ধ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 01:48 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বৃহস্পতিবার ভোরে উপজেলার গোয়াখালী এলাকার এ ঘটনায় নিহত মোহাম্দ তারেক (১৭) ওই পূর্ব গোয়াখালী এলাকার আবুল কালামের ছেলে। 

পেকুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান বাহাদুর শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যুতের শর্ট সাকির্টের আগুনে কালামের মালিকাধীন দোকানে আগুন লাগে। এতে দোকানে থাকা তার ছেলে তারেক পুড়ে মারা যায়।"

বাহাদুর জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে তিনি ব্যক্তিগতভাবে ১০ হাজার এবং পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নগদ ৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।