২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বৃহস্পতিবার শিবিরের হরতাল

বরিশাল মহানগর সভাপতিসহ ১২ নেতাকর্মীকে আটকের প্রতিবাদে বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 10:04 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার জেলা ও মহানগর ছাত্রশিবির যৌথভাবে বরিশাল মহানগর ও জেলায় এ হরতালের ডাক দেয়।

মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমাম হোসেন জানান, তাদের সভাপতিসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের উপর নির্যাতন চালানো হয়েছে।

নির্যাতনের প্রতিবাদে এবং আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টার পর্যন্ত হরতাল ডাকা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে নগরীর আলেকান্দা জমির খান সড়ক এলাকার একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।