জাফর আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের সৎ ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে জাফর আহমেদ চৌধুরীর অবদান বাংলাদেশ আওয়ামী লীগ ও চট্টগ্রামবাসী সব সময়ই স্মরণ করবে।”
প্রধানমন্ত্রী জাফর আহমেদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
