২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছাত্রলীগের ২ নেতাকে কুপিয়েছে ‘শিবির’

কক্সবাজার সদরে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

কক্সবাজার সদর থানার ওসি কাজি মতিউল ইসলাম জানান, বুধবার বেলা ৩টার দিকে উপজেলার খুরুশকুল  ইউনিয়নের পেঁচারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন (২৩) ও ইউনিয়ন ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক খোরশেদ আলম (২০)।

তাদের আশঙ্কাজনক আবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা সাংবাদিকদের বলেন, তারা বাড়ির কাছে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন  চিহ্নিত শিবির নেতার নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল এসে তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।