২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হরতাল প্রত্যাহারের আহ্বান আ. লীগের

বিশ্ব ইজতেমাগামী মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে সিলেটে বিএনপির ডাকা বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 06:42 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার বেলা ৩টায় ইব্রাহিম স্মৃতি সংসদে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান বলেন, “ইজতেমার সময় হরতাল আহ্বান মুসল্লিদের সঙ্গে প্রতারণার সামিল। তাই অনতিবিলম্বে ইজতেমাগামী ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে বিএনপিকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।”

একইসঙ্গে সারাদেশে বিএনপির অবরোধ প্রত্যাহারেরও আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির ডাকা টানা অবরোধের মধ্যে সিলেটে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর বিএনপি।

বুধবার সকালে নগরীর চৌহাট্টায় মিছিল শেষে এক সমাবেশে হরতালের ডাক দেন মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার ও অবরোধ চলাকালে সিলেটে বিএনপির মিছিলে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে বলে জানান বদরুজ্জামান সেলিম।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগরে  এ হরতাল চলবে।