২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে শিবির সভাপতিসহ আটক ৩

নাটোর জেলা ছাত্র শিবিরের সভাপতি আলমগীর হোসেনসহ তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 12:02 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

মঙ্গলবার গভীর রাতে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

শিবির সভাপতিকে নাটোর সদর থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে নলডাঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন জানান।

তিনি বলেন, অন্যদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সবাইকে বুধবার সকালে নাটোরের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল থেকে বাঁশিলা গ্রামে স্থানীয়দের উদ্যোগে একটি মাহফিলের আয়োজন করা হয়। গভীর রাতে মাহফিলের প্রধান বক্তা মাওলানা আমিরুল ইসলাম বেলালী সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক ও প্রধানমন্ত্রীকে নিয়ে নানা কটূক্তিমুলক বক্তব্য দেন।

স্থানীয় মুসল্লিদের একাংশ এর প্রতিবাদ করলে মাহফিল শেষে রাত সোয়া ১টার দিকে সেখানকার একটি বাড়িতে ওই মাওলানা শিবির নেতাকর্মীদের সঙ্গে মিলিত হন। পরে সেখানে অভিযান চালায় পুলিশ।

মাওলানা বেলালী পালিয়ে গেলেও শিবির সভাপতি আলমগীর হোসেন (৩৫), খুলনার কয়রা উপজেলার কাঠমারচর গ্রামের আব্দুল জব্বারের ছেলে শিবিরকর্মী রবিউল ইসলাম(২৮) ও যশোরের  চামড়া গ্রামের সালাউদ্দিন আহম্মেদের ছেলে শিবিরকর্মী শোভন আহম্মেদকে (২৫) আটক করে পুলিশ।