২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 07:43 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

নিহতরা হলেন- অটোরিকশাচালক নজরুল ইসলাম (৩৫) এবং যাত্রী প্রদীপ কুমার মজুমদার (৪০) ও হোসেন উদ্দিন (৩৪)।

প্রদীপ ও হেলাল গাজীপুরের শ্রীপুরের পারফেটি বেঙ্গলি লিমিটেড নামের একটি চকলেট কারখানার কর্মকর্তা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উত্তরার হাউজ বিল্ডিংয়ের কাছে নর্থ টাওয়ারের সামনে এঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রদীপ ও হেলাল মঙ্গলবার কারখানার কাজে শ্রীপুর থেকে অটোরিকশায় করে ঢাকায় আসার পথে উত্তরায় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়।

“এতে ঘটনাস্থলেই চালকসহ তিন জনের মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।”

ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।