২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাসচাপায় নিহত ১

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 02:17 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

নিহত মুজিবুর রহমানের (৪৩) বাড়ী আশুলিয়ার গোয়াইল বাড়ি এলাকায়। তিনি ইউনিক এলাকার জিএসএম অ্যাপারেলস লিমিটেডের কারখানার সহকারী উপ-মহাব্যবস্থাপক ছিলেন।

মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “সকাল আনুমানিক ৯টার দিকে গোয়াইল বাড়ি এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে কর্মস্থলে যাওয়ার পথে চক্রবর্তী বাসস্ট্যান্ডে একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস মুজিবুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

লাশটি উদ্ধার করে থানায় আনা হলেও বাস ও এর চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি মুজিবুর রহমান।

দুর্ঘটনায় মুজিবুর নিহত হওয়ার ঘটনায় তার কর্মস্থল জিএসএম অ্যাপারেলসে একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।