২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 01:48 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

মঙ্গলবার সকাল ৯টার দিকে নাইট্যং পাড়ার ফিশারির এলাকায় এ অভিযান চালানো হয় বলে টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান।

আটকরা হলেন-মিয়ানমার প্যারাংপুরের আবদুল আমিন (৩০) ও একই এলাকার মো. রফিক প্রকাশ খোকন (১৮)।

অধিনায়ক জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমার থেকে নাইট্যং পাড়ার ফিশারির নাফ নদীর সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের তথ্য পেয়ে ওই এলাকায় অভিযানে যায় বিজিবি।

এসময় ৭০ হাজার ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়।