২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমু ট্রেনে হাতবোমা নিক্ষেপ, ২ যাত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ডেমু ট্রেনে বিএনপি নেতাকর্মীদের ছোড়া হাতবোমা ও পাথরে দুই যাত্রী আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী ডেমু ট্রেনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুমিল্লা সদরের বাসিন্দা সোহেল মিয়া (৩২) ও  বুড়িচং উপজেলার হামিম মিয়া (২৬)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই ট্রেনের যাত্রীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে আসার পরপরই ট্রেনে হামবোমা ও পাথরগুলো ছুড়ে মারা হয়। কয়েকটি হাতবোমা ট্রেনের পাশেই বিস্ফোরিত হয়। চালকের সামনের কাচসহ বেশ কয়েকটি কাচ পাথরের আঘাতে ভেঙ্গে যায়।

ট্রেনের যাত্রী ও কসবার বাসিন্দা মোহাইমিনুর রহমান বলেন, একের পর এক পাথর ও ককটেল ছুড়তে থাকায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আখাউড়া রেলথানার ওসি মো. ইয়াছিন চৌধুরী মজুমদার ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, ট্রেনের চালকের সামনের কাচ ভেঙ্গে গেছে।

এ ঘটনায় আহত যাত্রীদের মামলা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।