নাটোরে ২ যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
নাটোর শহরে যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার বিকালে ঝাউতলা এলাকায় এ হামলায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন, নাটোর পৌর যুবলীগের সদস্য নুরে আলম জীবন (৩০) ও সুজন (২৫)।
নাটোর সদর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে নুরে আলম জীবন ও সুজন ঝাউতলা সড়কে দাঁড়িয়ে কথা বলছিলেন।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত চাপাতি নিয়ে অতর্কিত তাদের ওপর হামলা করে। তারা তাদের মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠান।
পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান ওসি।
