২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সীমান্তে বিস্ফোরক ডিভাইস উদ্ধার

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ১২টি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 03:56 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

বিজিবি কক্সবাজার সেক্টরের কামান্ডার কর্নেল খালেকুজ্জামান জানান, সোমবার সকালে লেবুছড়ি এলাকার ৫০ নম্বর পিলারের কাছে মাটিচাপা অবস্থায় এগুলো পাওয়া যায়।

তিনি জানান, গোপন তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মাটি সরিয়ে ১২টি ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ পাওয়া যায়।

তাদের বিশেষজ্ঞদল এগুলোকে শনাক্ত করেছে। ঘটনাস্থলে বিজিবির সঙ্গে পুলিশও অবস্থান করছে।      

বিস্ফোরকগুলো ধ্বংস করা হবে বলে জানান কামান্ডার খালেকুজ্জামান।

নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুল কবির জানান, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।