২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল শহরে দেশে তৈরি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 03:05 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, সোমবার সকাল ৮টার দিকে ভাল্লুককান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার সুজন (২৫) ওই এলাকায় মাদক বিক্রয়, চাঁদাবাজি, ধর্ষণ, অপহরণ, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী।

র‌্যাব কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুজনের কাছ থেকে দেশে তৈরি পাইপ গান, তিনটি গুলি ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।