২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ১১৪ ধারা জারি

একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশের ঘোষণা দেওয়ায় নোয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 09:34 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

রোববার রাত ৯টার দিকে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা রহিমা খাতুন জানান, আগামীকাল (সোমবার) সকাল ৬টা থেকে সমাবেশস্থল এবং এর আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, শহরের রেলওয়ে  মাঠে ৫ জানুয়ারি সকালে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের জন্য অনুমতি চেয়ে চিঠি দেয় গতকাল।

এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বিবেচনায় সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য এ নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।