২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জামায়াতের রোকনসহ আটক ৯

নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুর থেকে জামায়াতে ইসলামীর এক রোকনসহ নয় জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 12:32 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

আটকদের মধ্যে জামায়াতের রোকন মো. মোজাম্মেল হক (৬৫) দলটির ঢাকার তেজগাঁও এলাকার নেতা বলে টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার  মধ্যরাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেলসহ জামায়াতের দুই কর্মী এবং বিএনপির তিন কর্মীকে আটক করা হয়।

এছাড়া রাতে একই অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের  চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে বিএনপির আরো চার কর্মীকে আটক করা হয়েছে বলে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. জহিরুল হক জানিয়েছেন।

তবে আটক নেতাকর্মীদের কারো নাম বলেননি তিনি।