২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, সাবেক ছাত্রদলকর্মী আটক

শেরপুর শহরের রাস্তায় গুলি ছুড়ে ও গাড়ি ভাংচুরের অভিযোগে একজনকে আটক হয়েছে, যিনি ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 11:24 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

শনিবার রাতে শহরের নিউ মার্কেট মোড় থেকে আটক এহতেশামুল হক শামীম (৪৫) জামালপুরের সর্দারপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।  

শেরপুর সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, শামীম রাত ৯টার দিকে প্রাইভেট কারযোগে জেলা প্রশাসক অফিসের সামনের রাস্তায় দিয়ে যাওয়ার সময় শটগান থেকে এক রাউন্ড গুলি ছুড়ে। গাড়ি থেকে নেমে একটি মোটরসাইকেল ও কয়েকটি অটোরিকশাও ভাংচুর করে। 

খবর পেয়ে পুলিশ নিউ মার্কেট মোড়ে প্রাইভেট কারসহ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ শটগান জব্দ করে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, শামীম ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রক্রিয়া চলছে।