জিয়াউদ্দিন বাবলু হাসপাতালে
হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফাইল ছবি
নগরীর প্রবর্তক মোড় এলাকার বেসরকারি হাসপাতাল সিএসসিআর তিনি চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।
শুক্রবার রাউজানে গ্রামের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন জিয়াউদ্দিন বাবলু।
সিএসসিআর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ডিয়াক সমস্যা নিয়ে ভর্তি হওয়া জিয়াউদ্দিন বাবলু বর্তমানে শঙ্কামুক্ত আছেন।
