২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

নিহত মাহতাব সিকদার (২৮) সদর উপজেলার বনগ্রামের মোহন সিকদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার গোলাবাড়িয়া এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, গোপালগঞ্জ থেকে কোটালীপাড়াগামী লরিটি গোলাবাড়িয়া সেতুর কাছে বিপরীতমুখী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় লরির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মাহতাব।

দুর্ঘটনার পর লরিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা সেলিম রেজা।