২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিধবার ধর্ষণ মামলা

বরগুনার আমতলী উপজেলায় খালাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 03:47 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

আসামি উপজেলার কলাগাছিয়া গ্রামের আবদুল হাকিমের ছেলে মাসুদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে আমতলী থানার ওসি সুকুমার রায় জানিয়েছেন।

শুক্রবার রাতে ওই নারী মামলাটি দায়ের করে বলে জানান তিনি।

মামলায় বলা হয়েছে, ১৫ বছর আগে পশ্চিম কলাগাছিয়া গ্রামের ওই নারীর বিয়ে হয়েছিল।  তার ১২ বছরের একটি ছেলে এবং ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

আসামি মাসুদও বিবাহিত। তার দুই ছেলে-মেয়ে রয়েছে।

মামলায় ওই নারী বলেছেন, ছয় বছর আগে স্বামীর মৃত্যুর পর ছেলে-মেয়ে নিয়ে বাবার বাড়িতে এসে বসবাস শুরু করেন তিনি।  এক পর্যায়ে খালাতো ভাই মাসুদের সঙ্গে তার সম্পর্ক হয়। বিয়ের আশ্বাস দিয়ে মাসুদ সম্পর্ক করেন।

গত ১ জানুয়ারি রাতে বিয়ের দাবি নিয়ে তিনি মাসুদের বাড়ি গেলে পরিবারের সদস্যরা তাদের দুজনকে ঘর থেকে বের করে দেন।

পরে দুজনেই ওই নারীর বাবার বাড়িতে গিয়ে রাত কাটান। এ সময় মাসুদ তাকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করেছেন তিনি।

পরে মাসুদ তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় থানায় অভিযোগ করেছেন বলে ওই নারী জানিয়েছেন।