২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল পরিচয়পত্র-সনদ তৈরির অভিযোগে চট্টগ্রামে একজন গ্রেপ্তার

চট্টগ্রামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ তৈরির অভিযোগে এক স্টুডিও মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 02:16 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শনিবার সকালে বায়েজিদ থানার শেরশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার শফিকুল ইসলাম (৪০) ‘লিয়ন স্টুডিও’র মালিক।

বায়েজিদ থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টুডিওতে অভিযান চালিয়ে শফিককে গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তার শফিকুল স্টুডিও ব্যবসার আড়ালে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ ও কাবিননামা তৈরির সাথে জড়িত।” 

শফিকের স্টুডিও থেকে কিছু ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ ও কাবিননামাসহ এসব তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান ওসি বাবুল।