২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে থেমে থেমে বৃষ্টি

পৌষের শেষভাগে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও শনিবার সকালে কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে বৃষ্টি পড়ছে উত্তরের জনপদ দিনাজপুরে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 11:47 AM

Updated : 12 Oct 2022, 03:07 PM

বৃষ্টিতে দিনাজপুরে তাপমাত্রা বেড়েছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন।

ভোর ৫টা থেকে থেমে থেমে বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাটে যানবাহনের সঙ্গে মানুষজনের চলাচলও কমে গেছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১০ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”

বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।

সরকারি ছুটির দিন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না মানুষ।

আবহাওয়া কর্মকর্তা আশিকুর রহমান জানিয়েছেন, দিনাজপুরে শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শনিবার সকালে পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।