চবির শিবির নেতা গ্রেপ্তার
নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার নামে বিশ্ববিদ্যালয় শিক্ষকবাসে হামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত খন্দকার মনির হোসেন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক।
কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম বিবিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আন্দরকিল্লা এলাকা থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, মনিরের বিরুদ্ধে হাটহাজারি থানায় বিশ্ববিদ্যালয় শিক্ষকবাসে হামলাসহ বেশ কিছু মামলা আছে। এছাড়া নগরীর কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।
শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মহিউদ্দিন।
