২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবক দণ্ডিত

নেত্রকোণার মদনে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 03:47 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

মদনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুরশিদ শাহরিয়ার বৃহস্পতিবার দুপুরে এ সাজা দেন বলে জানিয়েছেন মদন থানার এসআই সাখাওয়াত হোসেন।

সাজাপ্রাপ্ত শফিকুল হক মুরাদ (১৮) মদন পৌর শহরের পশ্চিম জাহাঙ্গীরপুর এলাকার মৃত শামছুল হকের ছেলে।

স্থানীয়দের উদ্ধৃত করে এসআই সাখাওয়াত জানান, মুরাদ জাহাঙ্গীরপুর পিআমীন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কয়েকদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্কুলের সামনে এসে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা জীবননাহার তাকে আটক করে পুলিশে দেন।

পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।