২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে প্রতিপক্ষের পিটুনিতে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন, আহত হয়েছেন পরিবারের আরও চার সদস্য।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 03:04 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

নিহত নূরুল ইসলাম (৬৫) হরিরামপুর ইউনিয়নের খাগরাবন্দ পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম জানান, বৃহস্পতিবার সকালে খাগরাবন্দ পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আসাদুল (৪০), নাজমা বেগম ( ৩৫), মুকুল হোসেন (৩৪) ও আফিলা খাতুন (৫৫)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর সঙ্গে নূরুল ইসলামের পরিবারের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান নূরুল ইসলাম।