২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসে আগুন

যুদ্ধাপরাধী আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা হরতালের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ শহরে বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 02:33 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের অক্টো অফিস এলাকায় ঝটিকা মিছিল থেকে চাষাঢ়াগামী আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

এ সময় তারা আরেকটি বাসে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জামায়াত-শিবিরকর্মীরা পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, "ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই বাসটি পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।”

এদিকে হরতালের মধ্যেও শহরের বেশিরভাগ দোকানপাট খোলা ছিল। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে স্বল্প দূরত্বের কিছু বাস চললেও দূরপাল্লার বাস চলতে দেখা যায়নি।

সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।