বাঁশখালীতে একজনকে গুলি করে হত্যা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত দিদারুল আলম (৩০) এলাকায় ‘দিদার ডাকাত’ নামে পরিচিত এবং আরেকটি ডাকাত দল তাকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার বেলা ১টার দিকে বাহারছড়ার পলে গ্রামে নিজ বাড়ির কাছে তাকে গুলি করা হয় বলে সাতকানিয়া সার্কেলের এএসপি এমরান ভুঁইয়া জানিয়েছেন।
এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আট জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
দিদারের বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু ডাকাতির মামলা আছে জানিয়ে এএসপি এমরান বলেন, “সন্ত্রাসী হিসেবে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দিদারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।
“প্রতিপক্ষ ডাকাত দল আনসার গ্রুপের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আনসারসহ আট জনকে আটক করা হয়েছে।”
