২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 06:47 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

বুধবার বিকালে মদনপুর-ভুলতা-জয়দেবপর সড়কের নলপাথর এলাকায়  নিহত জাহাঙ্গীর হোসেন (৩৫) উপজেলার তাড়ইল এলাকার আব্দুস সামাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান,  বিকাল ৪টার দিকে রূপগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ভুলতা  যাচ্ছিলেন জাহাঙ্গীর। এ সময় নলপাথর এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়  এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।