২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 01:16 PM

Updated : 22 Aug 2022, 08:12 PM

নিহত আলী আজগর (৪০) সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়ার মৃত দলিলুর রহমানের ছেলে।

টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, বুধবার সকালে চান্দলী পাড়া এলাকার একটি গলিতে আজগরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি বলেন, "লাশের শরীরে ধারালো অস্ত্রে কোপানোর চিহ্ন রয়েছে। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"

তবে কারা কি কারণে আজগরকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন কিছু জানা যায়নি বলে জানান তিনি।