২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে হেরোইনসহ আটক ৩ যুবক

ঢাকার দোহার উপজেলায় হেরোইনসহ তিন যুবককে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

পুলিশ জানায়, উপজেলার ফুলতলা বাজার থেকে সোমবার সন্ধায় তাদের আটক করা হয়।

মঙ্গলবার আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আটকরা হলেন দোহার উপজেলার রায়পাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে মো. শাহীন দেওয়ান (২৮), রায়পাড়ার খলিল মোল্লার ছেলে আরিফ হোসেন সোহাগ (২৭) ও একই গ্রামের খলিল শেখের ছেলে মো. জিল্লুর রহমান (২২)।

দোহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকরা দীর্ঘদিন ধরে হেরোইনের ব্যবসায় জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ ছিল।

গোপন সংবাদ পেয়ে ফুলতলা বাজারের রহিমের চায়ের দোকান থেকে শাহীন, সোহাগ ও জিল্লুরকে ২০ গ্রাম হোরোইনসহ আটক করা হয়। তাদের তিনজনের কাছে ৩০টি পুরিয়ায় এ হেরোইন পাওয়া যায়।

দোহার থানার ওসি মো. মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানায় মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।